1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ঘাতকের হাতে খুন বিচারকের পুত্র সুমন এর দ্ফান সম্পন্ন ॥ সরিষাবাড়ীতে শোকের ছায়া

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ঘাতকের হাতে খুন বিচারকের পুত্র সুমন এর দ্ফান সম্পন্ন ॥ সরিষাবাড়ীতে শোকের ছায়া

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

রাজশাহী দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান এর নবম শ্রেনীতে পড়ুয়া পুত্র তাওসিফ রহমান সুমন (১৬)এর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে নিজ গ্রাম চকপাড়ায় নেমে এসেছে শোকের মাতম। নিহত তাওসিফ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর নাতি এবং বিচারক আবদুর রহমান বর্তমানে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিচারক আবদুর রহমান এর পরিবারসহ রাজশাহীর ডাবতলা এলাকার ‘স্পার্ক ভিউ’ নামে দশ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ওই ফ্ল্যাটে ঢুকে ঘাতক লিমন মিয়া বিচারকের নবম শ্রেণির শিক্ষার্থী পুত্র তাওসিফ রহমান সুমন কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি বাধা দিতে গেলে তাকেও গুরুতর আহত করে।

গুরুতর আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক লিমন মিয়া (৩৫)–কে গ্রেপ্তার করে। সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের পুত্র।

এ বর্বরোচিত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার সাধারণ মানুষ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিচারকের ভাই মনির উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধা রাতে তাওসিফের মরদেহ সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির বলেন, “আমার শ্যালক বিচারক মোহাম্মদ আবদুর রহমান এর ছেলেকে বাসায় ঢুকে সম্পূর্ণ পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ ও পটভূমি উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে। সুমনের দাফনে রাজনৈতিক, সামাজিক,বিভিন্ন পেশাজিবী ব্যাক্তিবর্গ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট