1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশু মর্মান্তিক মৃত্যু।

 

 

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে হাবিবা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগাছ মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হাবিবা শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ মধ্যপাড়া গ্রামের আসাদুজ্জামান আসাদের একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় হাবিবা বাড়ির পাশে খেলা করছিল। পরে পানি আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পুকুরের পাড়ে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সকালে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ পুকুরে পড়ে যায়, তারপর আর তাকে খুঁজে পাইনি।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট