1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ওসমানীনগরে আওয়ামী লীগের লকডাউনে জনগণের সাড়া নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ওসমানীনগরে আওয়ামী লীগের লকডাউনে জনগণের সাড়া নেই

 

 

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিতে ওসমানীনগরে দেখা যায়নি জনগণের উল্লেখযোগ্য অংশগ্রহণ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিকভাবে চলেছে জনজীবন ও যানবাহন।

 

সকাল থেকেই উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, শেরপুর, সাদীপুর, ১৯ মাইল ও কুরুয়াবাজারসহ প্রধান বাজারগুলোতে ছিল দোকানপাট খোলা এবং ক্রেতা-বিক্রেতার ভিড়। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতেও চলেছে বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন। উপজেলা সদর ও আশপাশের এলাকায় অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছিল স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

 

সকালে কিছু স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে তেমন কোনো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। দুপুরের পর থেকে পুরো উপজেলাজুড়ে স্বাভাবিক পরিবেশ বিরাজ করে।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন বলেন, “লকডাউনের কারণে জনজীবনে কোনো প্রভাব পড়েনি। সব কিছু স্বাভাবিকভাবে চলছে।”

 

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদউদ্দিন লিলু বলেন, “পুলিশের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরাও মাঠে আছে, যাতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে না হয়।”

 

স্থানীয়দের মতে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ওসমানীনগরে কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং সারাদিন ছিল স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্যের গতি।

ওসমানীনগর নিউজ

১৩/১১/২০২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট