1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড 

ফুলপুরে ভাইটকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ফুলপুরে ভাইটকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত

 

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শাহজাহান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি পদপ্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহ-সচিব আনোয়ার হাসান সুজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর গোলাম কিবরিয়া।

 

সভায় ইউনিয়ন ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। প্রধান অতিথি আনোয়ার হাসান সুজন বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি কিংবা পেশিশক্তির দাপট। আমরা ক্ষমতায় গেলে নেতা নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। নির্বাচিত হলে কোনো মানুষকে টিসিবির কার্ড কিংবা ওএমএস চালের জন্য নেতাদের পিছনে দৌড়াতে হবে না; বরং নেতারাই জনগণের ঘরে ঘরে তাদের প্রাপ্য পৌঁছে দেবেন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট