1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

সিলেটে সুশাসনের জন্য নাগরিক সুজন এর উদ্যোগে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সিলেটে সুশাসনের জন্য নাগরিক সুজন এর উদ্যোগে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

 

 

হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট জেলার উদ্যোগে এক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে সিলেট শহরের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন সুজন সিলেট জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার।

 

সভায় বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার,জেলা সুজন সহ সভাপতি সাংবাদিক ইকবাল সিদিকী, অধ্যাপক ডক্টর তাহমিনা ইসলাম, অ্যাডভোকেট সম্পা আক্তার, সাংবাদিক সাকিলা ববি, এডভোকেট জাকিয়া জালাল, সাংবাদিক কুদরত পাশা,সুজন বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক শাহাব উদ্দীন শাহিন, সুজন ওসমানীনগর উপজেলার সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা কমিটি সভাপতি অ্যাডভোকেট আমান, প্রমুখ।

 

সভায় সুজনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সদ্য প্রয়াত সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তারকে কমিটির মেয়াদ পর্যন্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

 

সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

আলোচকরা বলেন, “দেশের টেকসই উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। সুজন সব সময়ই সুশাসন ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ওসমানীনগর নিউজ

হাবিবুর রহমান বাবুল

০১৭১৬৮৪৭৬১৯

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট