1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড 

ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা

 

 

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দ বলেছেন, “বিএনপির মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।”

 

শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালী শেষে । ফুলপুর ব্যাসট্যান্ডে উপজেলা কৃষক দলের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক।

 

আবুল বাশার আকন্দ বলেন, “কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এটাই চুড়ান্ত নয়, মনোনয়ন রিভিউ হবে—কয়টা হবে তা আমরা জানি না। সিলেটেও মনোনয়ন পরিবর্তন হয়েছে। ময়মনসিংহ সদর আসনের মনোনয়ন দুইবার ঘোষণা দিয়ে পরে স্থগিত করা হয়েছে। তাই আমাদের অধৈর্য হওয়া চলবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতেই থাকতে চাই। তবে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকব। আমরা রাস্তা অবরোধ, হরতাল, জ্বালাও পুরাও আন্দোলনে বিশ্বাসী নই। আমরা কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কাছে দাবি জানাবো যাতে করে তারা আবারো তদন্ত করে, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, শ্রমিক দলের সভাপতি আজিজুল ইসলাম আজিজ প্রমুখ।

 

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট