1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হল। 

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হল।

 

 

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ ,

আজ ৭ই নভেম্বর শুক্রবার, শুরু হয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫, আজ তার দ্বিতীয় দিন, ৬ই নভেম্বর বৃহস্পতিবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ধনধান্য প্রেক্ষাগৃহে এক ঝাঁক বিদেশি প্রতিনিধি ও অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে, বিকেল চারটায় ৩১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলী, , আরতি মুখোপাধ্যায়, শোলের পরিচালক রমেশ সিপ্পি সহ , এছাড়াও উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণ সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলী, লিলি চক্রবর্তী, চিরঞ্জিত চ্যাটার্জী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, তিলোত্তমা সোম, পরিচালক সুজয় ঘোষ ,উদ্বোধনী অনুষ্ঠানের আগে নৃত্য পরিবেশন করেন ডোনা গাঙ্গুলী। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা কে পদ্মবিভূষণ পুরস্কৃত করেন।

 

ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে একটি পুস্তিকাও প্রকাশিত হয়, এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ৬ই নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত,

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকছে নানান অনুষ্ঠান, থাকছে বিভিন্ন সেমিনার, প্রদর্শনী ও সিনে আড্ডা- গানে গানে। চলচ্চিত্র উৎসব চলবে বিভিন্ন প্রেক্ষাগৃহে।‌

 

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সিনেমার কোন সীমারেখা নাই, সিনেমা সব সময় সীমাহীন, তাহার বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে, মৃণাল সেন উত্তম কুমার ঋত্বিক ঘটক ও সৌমিত্র চট্টোপাধ্যায় এর নাম, এনাদের সেই স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি ,সারা নন্দন চত্তর জুড়ে তৈরি হয়েছে।

 

আজ ৩১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে, নন্দন চত্বরে সিনেমা প্রেমীদের ভিড় চোখে পড়ার মতো, শুধু সিনেমা প্রেমী নয়, বিভিন্ন শিল্পী থেকে শুরু করে কবি, সাহিত্যিক, পরিচালক, সবাই ভীর জমিয়েছেন নন্দন চত্বরে, তাহার মধ্যে অভিনেতা অভিনেত্রীদের আসা-যাওয়া, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে নন্দন চত্বর। কেউ কেউ আবার বিভিন্ন মডেলের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত। এবারে থিমে তুলে ধরা হয়েছে ইন্দপুরী স্টুডিও , হাওড়া ব্রিজ কেউ,

 

আজ দ্বিতীয় দিনে একদিকে যেমন সিনেমা প্রেমীদের লাইন নন্দন চত্বরে সিনেমা দেখার জন্য, অন্যদিকে শিল্পীদের ভীড় চিনে আড্ডা – গানে গানে মঞ্চের সামনে, তার সাথে সাথে চলছে চলচ্চিত্র কু্ইজ প্রতিযোগিতা।

 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ,আজকে সিনে আড্ডা- গানে গানে উপস্থিত ছিলেন শিল্পীদের মধ্যে, অভিনেতা ও শিল্পী অরিন্দম গাঙ্গুলী, শিল্পী পৌষালী ব্যানার্জি, শিল্পী ইমন চক্রবর্তী, শিল্পী রাজকুমার রায়, উপস্থাপনায় , ছিলেন পদ্মনাব দাশগুপ্ত, যাদের গানে আজ মঞ্চ হয়ে উঠেছিল আলোকিত, এই অনুষ্ঠান প্রতিদিন থাকছে মঞ্চে, বিভিন্ন শিল্পীদের উপস্থিতিতে, প্রতি বছরের মতো এই বছর থাকছে সেরা ছবি ,সেরা পরিচালক ও অন্যান্যদের সম্মাননা ও পুরস্কার বিতরণ। সন্ধ্যা হওয়ার সাথে সাথে দূর দুরান্ত থেকে সিনেমা প্রেমীরা ভীড় জমাচ্ছেন নন্দনে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট