1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

বিজরা বাজারে সংঘর্ষ: জায়গা সংক্রান্ত বিরোধে রণক্ষেত্র এলাকায় সেনাবাহিনী মোতায়েন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

বিজরা বাজারে সংঘর্ষ: জায়গা সংক্রান্ত বিরোধে রণক্ষেত্র এলাকায় সেনাবাহিনী মোতায়েন

 

 

কুমিল্লা প্রতিনিধিঃ-

কুমিল্লার বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বিজরা বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলীয় গ্রুপ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয়ের জায়গা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকায় প্রভাবশালী কয়েকটি পক্ষ প্রতিষ্ঠানটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয় শিক্ষানুরাগী মহল বলেন, “বিজরা বাজারের দুটি শিক্ষা প্রতিষ্ঠান সব সময়ই কিছু প্রভাবশালীর কুক্ষিগত হয়ে আছে। আমরা চাই, বিদ্যালয় ও মাদরাসা যেন রাজনৈতিক ও প্রভাবমুক্ত হয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে পায়।”

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট