1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভ

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির অন্যতম সদস্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও পাগলা) আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মুশফিকুর রহমান মুশফিক।

 

র‌্যালিতে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব জাতিকে অনিশ্চয়তার দুঃসময় থেকে মুক্ত করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং দেশের রাজনীতিতে নতুন ধারা সূচনা করেন।

 

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বর হলো জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক দিন—যেদিন সিপাহি-জনতার ঐক্য আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে দেশে শৃঙ্খলা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে।

 

অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গফরগাঁও ও পাগলা এলাকার নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল উপস্থিতি ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট