1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

ঐতিহ্যের আলোয় মুখর কাহারোলে শুরু হলো মাসব্যাপী কান্তজিউর ঐতিহাসিক রাস মেলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ঐতিহ্যের আলোয় মুখর কাহারোলে শুরু হলো মাসব্যাপী কান্তজিউর ঐতিহাসিক রাস মেলা

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ দিনাজপুর। প্রতিনিধি।

দিনাজপুরের কাহারোলে শুরু হয়েছে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কান্তজিউর রাস মেলা। পূজা-অর্চনার মধ্য দিয়ে বুধবার (৫ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে রাধা-কৃষ্ণের বিগ্রহে পূজা অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই মাসব্যাপী মহোৎসবের।

 

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির—যা উত্তরবঙ্গের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। প্রতিবছরের মতো এবারও মন্দির চত্বরে বসেছে মাসব্যাপী রাস মেলা, যেখানে ভক্তদের ঢল নেমেছে দূর-দূরান্ত থেকে।

 

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী ভারত ও অন্যান্য দেশ থেকে আগত ভক্ত, দর্শনার্থী ও পর্যটকে ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মেলায় বসেছে নানান বিনোদনমূলক আয়োজন, সার্কাস, যাদু প্রদর্শনী, প্রদর্শনী স্টল ও হরেক রকমের দোকানপাট।

 

নিরাপত্তা নিশ্চিতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেলার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম।

 

বুধবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

 

স্থানীয় ভক্ত ও দর্শনার্থীরা জানান, প্রতি বছর এই মেলাকে ঘিরে কাহারোল যেন উৎসবে রূপ নেয়। এখানে এলে মন ভরে যায় ভক্তি ও আনন্দে।

 

মাসব্যাপী চলা এই রাস মেলা চলবে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা পর্যন্ত। ভক্তদের পদচারণায় এবং ধর্মীয় উৎসবের ছোঁয়ায় কান্তজিউ মন্দির এলাকা এখন সত্যিই এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনমেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট