1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

সরিষাবাড়ীতে ওলামা দলের নেতাকে মারধর,ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুর 

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ওলামা দলের নেতাকে মারধর,ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুর

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম’কে একদল দুর্বৃত্তরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে । এ সময় দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ত্রিশ হাজার টাকা ছিনতাই করে নেয় এবং তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি সম্পূর্ণভাবে ভাঙচুর করার ঘটনা ঘটেছে।

 

বুধবার (৫ নভেম্বর) বিকালে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আহত তাওহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়,

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে, তিনি গোবিন্দপুর বাজারে বাজার করতে গেলে এ ঘটনা ঘটে।

 

এসময় পূর্বপরিকল্পিতভাবে থাকা কয়েকজন অভিযুক্ত ব্যক্তি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। দূর্বৃত্তরা লোহার রড দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে তাওহিদুল ইসলামকে গুরুতর আহত করে মাটিতে ফেলে দেয়।

 

হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনতাই করে নেয় এবং তাঁর মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। স্থানীয়রা তার ডাক চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।

 

জানা গেছে অভিযুক্তরা হলেন- গোবিন্দপুর গ্রামের বিদ্যুৎ মিয়া, স্বপন মিয়া ও মনির উদ্দিন। মহিষাকান্দি গ্রামের হুমায়ুন মিয়া, আদাচাকী ও জাহাঙ্গীর আলম।

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ভুক্তভোগী ও তাঁর পরিবার কে আশাবাদ ব্যক্ত করেছেন যে, পুলিশ ঘটনা তদন্ত করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট