1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু।

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু।

 

 

মোঃসুলতানমাহমুদ, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে সাদিয়া (২১) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে আশরাফুলের সঙ্গে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাদিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে চিকিৎসার জন্য মেয়েকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে আমি কাজে বের হয়ে যাই। মেয়ের মা বাইরে রান্না করছিল। হঠাৎ ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকিয়ে দেখে সাদিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। কেন এমন করল, বুঝে উঠতে পারছি না। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নববধূর আত্মহত্যার খবর পেয়েছি ।ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট