1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

মাদক ব্যবসায় বাধা, মুক্তাগাছায় কলেজ শিক্ষকের ওপর হামলা

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায় বাধা, মুক্তাগাছায় কলেজ শিক্ষকের ওপর হামলা

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছায় এক কলেজ শিক্ষকের ওপর শাবল ও রামদা নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত শিক্ষক আল আমিন বিনোদবাড়ী আইডিয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এবং মুক্তাগাছা পৌরসভার সেকান্দর আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ওই এলাকায় মাদক ব্যবসায়ীরা এক ব্যক্তিকে মারধর করলে শিক্ষক আল আমিনসহ কয়েকজন যুবক তার প্রতিবাদ করেন এবং এলাকায় মাদক বন্ধের আহ্বান জানান। এর জের ধরে মঙ্গলবার সকালে কলেজে যাওয়ার পথে রায়হান (২৮) ও তার শ্যালক পরাগ (২৮) শিক্ষক আল আমিনের পথরোধ করে শাবল ও রামদা দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার ডান হাত ও বাম পা ভেঙে যায় এবং বাম হাতের আঙুল থেঁতলে যায়।

 

অবস্থার অবনতি হলে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিক্যালে স্থানান্তর করা হয়।

 

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা হামলাকারীদের আখড়া ও দোকানপাটে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানান, রায়হান, পরাগ ও আব্দুল হাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। কেউ বাধা দিলে হামলার শিকার হন।

 

স্থানীয় সমাজকর্মী ফেরদৌস হক হীরা বলেন, “প্রশাসন কঠোর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।”

 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন গোপ বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট