1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

ফুলপুরে বিএনপির ৩১ দফা প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ফুলপুরে বিএনপির ৩১ দফা প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফুলপুর উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ।

 

সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন আকন্দ, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, তারাকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি আ. রশিদ, ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, তারাকান্দা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ফুলপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় প্রধান অতিথি আবুল বাসার আকন্দ বলেন, “আপনাদের কেউ হতাশ হবেন না। আমি ৪৭ বছর ধরে বিএনপির জন্য কাজ করছি, ইনশাআল্লাহ তার মূল্য আমি পাবই। দলীয় মনোনয়ন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন, প্রাথমিক মনোনয়ন পরিবর্তন হতে পারে। দল নিশ্চয়ই বিবেচনা করবে।”

 

তিনি আরও বলেন, “আমরা কোনো জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা আদর্শিক রাজনীতি করি—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার দল করি।”

 

সভায় বক্তারা বিএনপির ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট