1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

নান্দাইলে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি গাছের চারা বিতরণ”

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

“নান্দাইলে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি গাছের চারা বিতরণ”

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ প্রেস ক্লাব। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মো. এনামুল হক। এসময় শিক্ষার্থীদের হাতে ২৫০টি ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল শাখার সভাপতি সাংবাদিক আ. হান্নান আল আজাদ, সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, গভর্নিং বডির সদস্য মো. শাজাহান, মো. হারুন অর রশিদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক শাহরিয়ার মীর, মো. মতিউর রহমান, আবদুল আউয়ালসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

চারা বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আ. হান্নান আল আজাদ বলেন,

“গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি এটি জীবের প্রাণরক্ষায় অক্সিজেনের ভান্ডার হিসেবে অপরিহার্য। তাই আসুন, প্রত্যেকে অন্তত ১০টি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।”

তিনি আরও জানান, বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট