1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

জনতার হাতে আটক খৈয়া গোখরা সাপটি উদ্ধার করল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

জনতার হাতে আটক খৈয়া গোখরা সাপটি উদ্ধার করল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জনতার হাতে আটক বীষধর খৈয়া গোখরা উদ্ধার করল বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ শেরপুর বন বিভাগ।

বুধবার (৫ নভেম্বর) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী হেনার মোড় এলাকায় জনতার হাতে আটক বিষধর খৈয়া গোখরা সাপটি উদ্ধার করেছে শেরপুর বন বিভাগ।

উদ্ধারকারী দল বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এর নেতৃত্বে বন্যপ্রাণী ম্যাসেঞ্জার আব্দুল্লাহ আল আমিন সহ ৪ সদস্যর একটি দল এই সাপটি উদ্ধার করে নিয়ে গেছেন বলে উদ্ধারকারী দলের কর্মকর্তা সুমন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের কৃষক শিমুল মিয়া বুধবার বিকেলে ঘাস কাটতে মাঠে যান। এ সময় ধানক্ষেতের আইলে হঠাৎ একটি খৈয়া গোখরা সাপ দেখতে পান তিনি। সাপটি তাঁকে ধাওয়া দিলে শিমুল মিয়া চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে সাপটিকে শফিকুল মোল্লার পুকুরে নামতে দেখে।

 

পরে স্থানীয় যুবক দোলন মিয়া ও মন মিয়া জীবনের ঝুঁকি নিয়ে সাপটিকে উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেন। মন মিয়া সাপটির মাথা ও দোলন মিয়া লেজ ধরে বস্তায় ভরে ফেলেন। এ ঘটনায় এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়। একপর্যায়ে তারা সাপটিকে গাছের ডালে ঝুলিয়ে রাখে এবং পরে হেনার মোড় এলাকার রবিউল ইসলামের কাঠের ফার্নিচার দোকানের বারান্দায় রেখে দেয়।সাপটি কে দেখতে হাজারো উৎসুক জনতার ভিড় জমে।

 

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ বন্যপ্রাণী সুরক্ষা ও উদ্ধার দল (ডব্লিউ এস আরটি বিডি)-এর প্রতিনিধি আদনান আলম খান স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করে সাপটিকে উদ্ধারের উদ্যোগ নেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার পরিকল্পনা করেছিলেন।

 

আদনান আলম খান বলেন, “বাংলাদেশ বন্যপ্রাণী সুরক্ষা ও উদ্ধার দল বন্যপ্রাণী সাপ, পাখি, বানর ইত্যাদি আহত বা বিপদগ্রস্ত হলে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করে এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।”

 

তিনি আরও বলেন, “স্থানীয় দোলন মিয়া ও মন মিয়া জীবনের ঝুঁকি নিয়ে যে সাহসিকতার সঙ্গে বিষধর খৈয়া গোখরা সাপটি বাঁচিয়ে রেখেছেন, তা প্রশংসনীয়। তাদের কারণে সাপটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।” সাপটির বয়স ৬-৭ বছর হবে বলে জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট