
কুমিল্লায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি :-মনিরুল ইসলাম
কুমিল্লা, ৫ নভেম্বর ২০২৫ (বুধবার):
আজ সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষে র্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইসহাক।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মই জাতির চালিকাশক্তি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় তরুণ-তরুণীরা।