1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

সরিষাবাড়ী হাসপাতাল কতৃপক্ষের অব্যবস্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী হাসপাতাল কতৃপক্ষের অব্যবস্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন

 

 

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী হাসপাতাল কতৃপক্ষের অব্যবস্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ঠা নভেম্বর) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী স্বাক্ষরিত ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উক্ত তদন্ত কমিটিতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিচিত্রা রাণী দে কে সভাপতি ও মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম কে সদস্য সচিব এবং সিনিয়র নার্স সুবেদা খাতুন কে সদস্য করা হয়েছে।

এ দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নী কান্ডের কারন ও ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য সোমবার (৩ রা নভেম্বর) ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। উক্ত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে আহবায়ক করে, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্ট্রেশন অফিসার কে সদস্য সচিব এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ,নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ সরিষাবাড়ী, সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস এর এজিএম এ্যান্ডকম সৌরভ কুমার রায় কে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটি কে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন।

গত সোমবার (৩রা নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে সরিষাবাড়ী হাসপাতালের অপারেশন থিয়েটারের পাশের একটি কক্ষে এনালগ বৈদ্যুতিক বাল্বের উতপ্ত হয়ে বাল্ব এর নিচে স্তুপি করে রাখা কাটুনে আগুন ধরলে এ অগ্নীকান্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ১৫ মিনিট সময় পূর্বে স্থানীয় পৌর সভার বীর ধানাটা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী রত্না বেগম এর গর্ভ থেকে সিজারিয়ান অপারেশনের মাধ্যামে বাচ্ছা প্রসবের কাজ চলছিল। এ অপারেশনে অংশ নেন গাইনি ডাক্তার মুন্নি, এনেস্থেশিয়া কনসালটেন্ট শাহরিয়ার ইসলাম, স্বাস্থ্য সহকারী ওবায়দুল্লাহ, ওয়ার্ড বয় ফরিদ এবং সিনিয়র নার্স সুবেদা খাতুন। এ সময় নবজাতক কে গর্ভ থেকে সিজারের মাধ্যমে বের করার পরপরই হঠাৎ ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্কে হাসপাতালের ভর্তিকৃত রোগী ও তাদের স্বজন এবং সেবা প্রত্যাশীরা দৌড়া দৌডি ও হৈ-চৈ করে হাসপাতাল থেকে বের হয়ে যান। এর পরেও সিজারিয়ান মা ও নবজাতক অল্পের জন্য বেচে গিয়ে সুস্থ রয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট