1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

ভালুকার সার্বিক উন্নয়নে ৫০০ কোটি টাকার মাস্টার প্ল্যান প্রণয়ন”

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

“ভালুকার সার্বিক উন্নয়নে ৫০০ কোটি টাকার মাস্টার প্ল্যান প্রণয়ন”

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন সংক্রান্ত মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হায়দর আলী, যুগ্মপ্রধান; দেবোত্তম সান্যাল, উপপ্রধান; এবং প্রিয়াঙ্কা দত্ত, উপপ্রধান—ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

 

সভায় আরও অংশ নেন নির্বাহী প্রকৌশলী, সওজ বিভাগ, ময়মনসিংহ; নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, ময়মনসিংহ; উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা; সকল ইউনিয়নের প্রশাসক এবং ভালুকা পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

 

সভায় ভালুকা উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। আলোচ্য উন্নয়ন পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—

 

  • ভালুকায় ৪টি ফুট ওভারব্রিজ নির্মাণ

  • সওজের আওতাধীন রাস্তাগুলোর সঠিক ব্যবস্থাপনা ও সংস্কার

  • এলজিইডির আইডিভুক্ত রাস্তাগুলোর দ্রুত নির্মাণ

  • বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন

  • গ্রামীণ অবকাঠামো উন্নয়ন

  • ক্ষতিগ্রস্ত এলজিইডি রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ

  • নারী কর্মজীবীদের জন্য “কর্মজীবী নারী হোস্টেল” নির্মাণ

  • সরকারি উদ্যোগে স্বাদু পানির মাছের হ্যাচারি ও গবেষণাগার নির্মাণ

সভায় প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ভালুকার অবকাঠামো, পরিবেশ, ও সামাজিক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা, ময়মনসিংহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট