1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

নির্বাচন বানচাল করার একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে : আরুনী

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নির্বাচন বানচাল করার একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে : আরুনী

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

আশপাশ থেকে নির্বাচন বানচাল করার প্রতিক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সে প্রতিক্রিয়া আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ৩১ দফা নিয়ে যদি আমরা চলমান থাকি,আমাদের কেউ কোন জায়গায় থেকে এই নির্বাচন বানচাল করার প্রতিক্রিয়া কোন টাই সফল হবে না। এ কথাগুলো ১৪০জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সালিমা তালুকদার আরুনী প্রধান অতিথীর বক্তব্যে বলেছেন

শনিবার (১ লা নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বাসভবনে আয়োজিত এক কর্মী সমাবেশে তার বক্তব্যের একাংশে এ কথাগুলো বলেন।

এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষ প্রতীকের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

কর্মী সমাবেশে অ্যাডভোকেট এ.বি.এম. রেজা ভানু সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে প্রয়াত সাবেক মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর সহধর্মিণী মাহমুদা সালাম বক্তব্য রাখেন ।

এ সময় আরও বক্তব্য রাখেন , বিএনপি নেতা আজিজুল কবীর তালুকদার হুমায়ূন, অ্যাডভোকেট এম হাসান, অ্যাডভোকেট বারী, সাবেক আওনা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক খান, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাল তরফদার, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ,সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ, সাতপোয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছাহের পালোয়ান, সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ।

এ ছাড়াও সোহরাব আলী, শফিকুল ইসলাম মিলন, মজনু মিয়া, মুকুল মিয়া, হীরা, আরিফুর রহমান, জহুরুল ইসলাম, বাবুল মিয়া, শিহাব উদ্দিন, আলতাব হোসেন, রফিকুল ইসলাম রফিক, মাহবুবুল আলম পলাশ, রুবেল মিয়া, ফারুক হোসেন, মমিনুল ইসলাম, সিদ্দিক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মী সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি শহীদ। এতে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট