1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

জুলাই বিপ্লবের চেতনাকে ছিনতাই করার চেষ্টা চলছে আল্লামা মামুনুল হক

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের চেতনাকে ছিনতাই করার চেষ্টা চলছে আল্লামা মামুনুল হক

 

 

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর থেকে দেশের বিরোধী মহলগুলো সেই বিপ্লবী চেতনাকে ছিনতাই করার চেষ্টা করে যাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত হোল্ডার ছিল ইসলামী জনতা।

 

১ নভেম্বর শনিবার বিকালে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের বীজ বপন হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বর থেকে; সেই বীজ প্রকৃত অভিব্যক্তি পেয়েছে ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে। আমরা যে দিন বাসাবন্দি ও কারাগারের অন্ধকারে নিপীড়নের শিকার ছিলাম, তবু আমাদের সংগ্রাম থেমে যায়নি। জুলুম-নির্যাতন সহ্য করেছি, কিন্তু কোনো ফ্যাসিবাদী সন্ত্রাসের সঙ্গে আপোষ করিনি।”

 

সমাবেশে ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন—ময়মনসিংহ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদীয় প্রার্থী মুফতি মুহাম্মাদ উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন প্রমুখ। তারা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রে জালিয়াতি ও দুর্নীতিবিরোধী গণচেতনাকে জোরদার করার ওপর জোর দেন।

 

আল্লামা মামুনুল হক তার বক্তৃতায় বলেন, “আমাদের প্রত্যাশিত বিজয়ে আমরা সোনার বাংলাদেশ গড়ব—ইনশাআল্লাহ। এই গণ-জোয়ার প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আর কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিবাদীর কাছে যেতে চায় না। যারা জাতীয় শহীদদের শ্রদ্ধা করে না, তাদের দেশ কখনই উন্নয়ন ঘটাতে পারে না।”

 

তিনি নিরপেক্ষ, গণভিত্তিক নির্বাচন ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানান এবং বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আগে গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট