1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল(০১ নভেম্বর) শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় ” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাকিব হাসান তরফদার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। আলোচনা সভায় সঞ্চালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং স্পেশালিস্ট কৃষিবিদ মোঃ জহুরুল ইসলাম,পলশা মহেশপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফজলে রাব্বি, অগ্রণী সেচ-প্রকল্পের সভাপতি মোঃ সাইফুল ইসলাম গাজী, সমিতির পক্ষ হতে বক্তব্য দেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল হক ও সমিতির সদস্য মোসাঃ তানিয়া বেগম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট