1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ দুইজনের মৃত্যু, আহত ৪

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ দুইজনের মৃত্যু, আহত ৪

 

 

ওসমানীনগর (সিলেট)সংবাদদাতাঃ হাবিবুর রহমান বাবুল:

সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-মেয়েসহ দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নোমান ফার্নিচার এন্ড স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ বিরতিহীন নামের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৪৭) এবং তাজপুর থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৪৮৫৫) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী মোঃ হারুন মিয়া (৩২) ও তাঁর কন্যা আনিসা (০৮) মারা যান।

 

নিহত হারুন মিয়া ও তাঁর কন্যা আনিসা সিলেটের ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন — তারা হলেন: মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০), তিনজনই মজিদপুর গ্রামের বাসিন্দা এবং বেলাল আহমেদ মুকিত (৩৭), পিতা নাসির আলী, গ্রাম ইনাতগঞ্জ, থানা জগন্নাথপুর, সুনামগঞ্জ।

 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে সাময়িকভাবে যানজট সৃষ্টি হলেও শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।

 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মর্মান্তিক এ দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট