1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

সরিষাবাড়ীতে সরকারি জমিতে ভবন নির্মাণে তথ্য চাইতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে সরকারি জমিতে ভবন নির্মাণে তথ্য চাইতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

 

হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) এবং দৈনিক ঘোষণা পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি তৌকির আহমেদ হাসু। তারা বর্তমানে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারি জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০)। সাংবাদিকরা সেখানে তথ্য সংগ্রহে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হামলা চালান এবং হত্যার হুমকি প্রদান করেন।

 

এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা লক্ষী চাঁনের দুই ছেলে।

জানতে চাইলে অভিযুক্ত সঞ্চয় চৌধুরী ঘটনার অস্বীকার করে বাক বিতন্ড হয়েছে বলে জানান তিনি।

 

ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইতেই আমাদের ওপর হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট