1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব দিতে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি শামীম তালুকদার

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব দিতে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি শামীম তালুকদার

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, যমুনা সার কারখানায় দৈনিক হাজিরা ভিক্তিক দক্ষ ও অদক্ষ শ্রমিক সরবরাহ কাজে আল-মমিন আউট সোসিং সার্ভিসেস লি: প্রতিষ্ঠানটির নিকট এক কোটি টাকা চাঁদা না দেয়ায় বাধা প্রদান ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর একটি সম্পুর্ন মিথ্যা ও ভিক্তিহীন অভিযোগ তুলেছেন ঠিকাদার প্রতিষ্ঠানটি। এ মিথ্যা অভিযোগটি একটি মহল বিভিন্ন গনমাধ্যম ফেসবুক আইডি’র সরিষাবাড়ী মানুষের প্রতিবাদী আওয়াজ,আদি বিএনপি সরিষাবাড়ী,আসাধারন মানুষ সরিষাবাড়ী,ভয়েস অফ সরিষাবাড়ী, সময়ের আয়না, তসনদের ধানের শীষ সহ আরোও কয়েকটি ফেসবুক আইডি থেকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের লক্ষে মিথ্যা তথ্য পোষ্ট করে ভাবমূর্তি নষ্ট করার জন্য ভিক্তিহীন তথ্য প্রচার করছে। অথচ অভিযোগকারী ব্যক্তির সঙ্গে আমার কখনো দেখা বা কোন প্রকার কথা হয়নি। তাহলে কিভাবে টাকা দাবী করা হলো। এ মিথ্যাচারকারীর দৃষ্টান্তমুলক শাস্তি’র দাবী করেছেন তিনি ।
তিনি আরও অভিযোগ করে বলেন “একটি মহল রাতের আঁধারে নিজেদের ব্যানার ছিঁড়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। এলডিপির কিছু ব্যক্তি বিএনপি’র প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।“এলডিপির ছত্রছায়ায় একজন প্রার্থীর অনুসারীরা গুজব ছড়িয়ে স্থানীয় রাজনীতির পরিবেশ অস্থিতিশীল করছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।” স্থানীয় প্রশাসনের প্রতি ফেসবুকে গুজব ছড়ানো ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, সহ সভাপতি জাহাঙ্গীর কবীর,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রব্বানী লেকু,দপ্তর সম্পাদক প্রভাশক খাইরুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন,কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেক প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট