1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি নিয়ে শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু 

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি নিয়ে শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি! খাদেমুল ইসলাম ,

পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি নিয়ে (স্বামীর বড়ভাই)এর শাবলের আঘাতে এক গৃহবধূ মৃত্যু হয়েছেন। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার ফরিদুল ইসলামের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর দুপুর ২টার দিকে ফরিদুলের বড় ভাই রহিদুল ইসলামের (৩৮) টিউবওয়েলের পানি ফরিদুলের বাড়ির দিকে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও তাদের স্ত্রীদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রহিদুল ধারালো শাবল দিয়ে ছোটভাই ফরিদুলের স্ত্রী আঞ্জুআরার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর ভাবে আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) ভোরে আঞ্জুআরা মারা যান।

 

রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) ময়নাতদন্ত শেষ না হওয়ায় লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই জামান সানাই।

 

এ ঘটনায় ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

পঞ্চগড় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “মামলাটি আমরা গ্রহণ করেছি এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে সেদিনই গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মৃত্যুর বিষয়টি বিজ্ঞ আদালতকে লিখিতভাবে জানানো হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট