1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ১৪ জন আটক

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ১৪ জন আটক

 

 

কুমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ১৪ জন দালালকে আটক করা হয়েছে।

 

র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি বিশেষ দল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

 

প্রাথমিকভাবে জানা গেছে, এসব দালাল দীর্ঘদিন ধরে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল এবং বেসরকারি ক্লিনিকে রোগী পাঠিয়ে কমিশন নিতো।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “জনগণের স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

 

র‍্যাব সূত্র জানায়, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ ও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এখন প্রশাসনের নজরদারিতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট