1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

ফুলপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ফুলপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

 

 

ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কোর্ট ভবন এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বর মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ফুলপুর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ সুলতান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ফুলপুর উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি আজহারুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদ ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি তানজিবুল হক যাকারিয়া। এছাড়াও গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বিগত ১৭ বছরে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ কথা বলতে পারেনি, তখনো গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে আন্দোলন করে গেছেন। তিনি মোদি-বিরোধী আন্দোলনসহ দেশ ও ধর্মপ্রাণ মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এই কারণে তিনি বহুবার সরকার-সমর্থিত বাহিনীর হামলার শিকার হয়েছেন।”

বক্তারা আরও বলেন, “গণ অধিকার পরিষদ সব সময় জনগণের পক্ষে কথা বলেছে এবং সব গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে গণ অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করেছে।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ফুলপুর ও তারাকান্দার জনগণের উদ্দেশে আহ্বান জানান— নুরুল হক নূরের নেতৃত্বকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট