1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার অঙ্গীকার: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ লতিফ বসন্তে দাও দোল ,তাছলিমা আক্তার মুক্তা: ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত  নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ভালুকায় বাইরে তালাবদ্ধ করে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহকর্তা ও পরিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ভালুকায় বাইরে তালাবদ্ধ করে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহকর্তা ও পরিবার

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বাইরে থেকে তালাবদ্ধ করে এক পরিবারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমান সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা মিজানুর রহমান সোহাগের টিনশেড বাড়ির মূল গেইটে বাইরে থেকে তালা লাগিয়ে ঘরের দক্ষিণ পাশে আগুন ধরিয়ে দেয়।

 

গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ বলেন, “পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে ঘুম ভাঙে। বাইরে বের হতে গিয়ে দেখি গেট তালাবদ্ধ। পরে গেইট ভেঙে বের হয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে সহায়তা করেন। সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি।”

 

তিনি আরও জানান, আগুনে বড় কোনো ক্ষতি না হলেও পরিবার আতঙ্কে আছে এবং এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

 

ঘটনার পর মিজানুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট