1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বার্নলির বিপক্ষে রদ্রিকে পাচ্ছে না ম্যান সিটি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ভেড়ামারায় এনসিপি’র পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়  

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ভেড়ামারায় এনসিপি’র পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়

 

 

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় এন সিপির পক্ষ থেকে পূজামন্দিরের সভাপতির হাতে আর্থিক প্রীতি উপহার তুলে দেওয়া হয়।

আজ ২৯শে সেপ্টেম্বর দুপুর ১২ টায়

কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি ও এনসিপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভেড়ামারার ঐতিহ্যবাহী ও প্রাচীন মন্দির শ্রীশ্রী জগৎ জননী মাতৃমন্দির পরিদর্শন করেন।

এ সময় নুসরাত তাবাসসুম সনাতন ধর্মাবলম্বীদের সাথে সুখে দুঃখে একসাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে

গঠিত এনসিপির সমন্বয়ে কমিটিকে একসাথে কাজ করার নির্দেশনা দেন।

কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি বলেন, বাংলাদেশ সোহার্দ্য আর সম্প্রীতির দেশ। এখানে বৈষম্যের কোন স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক নাজমুল ইসলাম, ভেড়ামারা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ,জেলা শ্রমিক উইনিংসের আহবায়ক নিজাম, সদস্য সচিব মতি, মিরপুর উপজেলার প্রধান সমন্বয় বুলবুল আহমেদ,এনসিপির জেলা কমিটির সদস্য ডঃ সাব্বির, সাজ্জাদ হোসেন, সুজন, তানভীর কবিরসহ মিরপুর- ভেড়ামারা নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট