1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পে অনিয়মের অভিযোগ! এ যেনো পুকুর নয় সমুদ্রচুরী!!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পে অনিয়মের অভিযোগ! এ যেনো পুকুর নয় সমুদ্রচুরী!!

 

 

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় রেশম উন্নয়ন বোর্ডের আওতায় কোটি কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় রেশমচাষীরা দাবি করছেন, বরাদ্দের টাকা প্রকৃত কাজে ব্যয় না হয়ে অপচয় ও ব্যক্তিস্বার্থে ব্যবহার হয়েছে।

সূত্র মতে, বরাদ্দকৃত অর্থের মাধ্যমে রেশমচাষীদের প্রশিক্ষণ, ডালাচনর্কী তৈরি, বাড়িতে রেশম চাষের ঘর নির্মাণ, তুঁতজমি তৈরি ও অন্যান্য কাজে খরচ দেখানো হয়। প্রেক্ষীতে, অল্প কিছু কাজ করে বাকিটা কাগজে-কলমে দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সাংবাদিকদের হাতে আসা ভিডিওচিত্র, রেকর্ডিং এবং ছবিতে দেখা যায়, বরাদ্দের বিপরীতে মাঠপর্যায়ে প্রকৃত কাজের অপ্রতুলতা।

রেশমচাষীরা জানান, “আমাদের অনেক প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে কিছুই পাইনি। টাকা কাগজে-কলমে খরচ দেখানো হলেও এর সঠিক ব্যবহার হয়নি।”

অভিযোগে জানা গেছে, রেশমচাষীদের (বসনী) একটি দুষ্কৃতিকারীচক্র ট্রেনিং করার নামে সরকারী বরাদ্দের টাকা আত্মসাৎ করার লোভে নামে-বেনামে ট্রেনিং আর কর্তাদের তেল মালিশ করে মোটা ধরণের বরাদ্দের অর্থ লোপাট করেছে। এ যেনো মাদকের নেশারমত নেশায় পরিণত। এ যেনো পুকুর নয় সমুদ্রচুরী। রেশম উন্নয়ন বোর্ড ভোলাহাট জোন শাখার প্রধান কর্তা অফিসে নিয়মিত প্রায় না থাকায় কর্মী বনে যান কর্তা। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর না থাকায় রেশম উন্নয়ন অফিসপাড়ায় অনিয়ম-দুর্নীতির আক্রা হয়ে উঠেছে। একে দেখার কেউই নেই।

এ প্রসঙ্গে রেশম উন্নয়ন বোর্ড ভোলাহাট জোনের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) মোঃ তরিকুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি আংশিকভাবে কিছু কাজ স্বীকার করেন। তবে অভিযোগের মূল বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।

প্রকল্পের এ ধরনের অনিয়মের অভিযোগে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতনমহল মনে করছেন, কোটি কোটি টাকার সরকারি বরাদ্দের যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।
(চলবে)

ছবিক্যাপশনঃ রেশম উন্নয়ন বোর্ড ভোলাহাট জোন শাখার প্রধান গেইট। এর কর্তা সরকারী বরাদ্দের কোটি কোটি লোপাটের উপপরিচালক মোঃ তরিকুল ইসলামের ছবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট