1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

তেঁতুলিয়ায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

তেঁতুলিয়ায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে আলিয়া খাতুন (৬০) নামের এক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের পূর্ব বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিয়া খাতুন ওই এলাকার মৃত আলী হোসেনের কন্যা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীতে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় যুবক আনোয়ার হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানিয়েছে,তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দৃষ্টিশক্তিও দুর্বল ছিল।
গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে ডুবে মারা গেছে। এ বিষয়ে
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট