1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এসএসসি ’৯৩ ব্যাচ ওসমানীনগরের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল  ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভেড়ামারা জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বাড়ি করতে পারছে না জমির মালিক।

গফরগাঁওয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

আজ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা কার্যালয়ের

আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাস্টারে প্রথম হয়ে ৩০টি বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর-এ-আলম ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত

প্রতিযোগিতায় তিনটি বিষয়ের বিজয়ী ২৭ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ও পৌর প্রশাসক এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা বৃদ্ধি করার জন্য এ উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসিত। আমি চাই এটি যেন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। এতে করে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে।

 

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর-এ-আলম ভূঁইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাংলা, ইংরেজি বিষয়ে পঠনের জড়তা কাটাতে এবং গণিত বিষয়ের ভীতি দূর করতেই এই আয়োজন করা হয়েছে। এই কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া ও সায়মা সুলতানা’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর শাহ আলম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট