1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

সরিষাবাড়ীতে দুর্গা মন্দিরের মূর্তি ভাংচুর ঘটনায় আটক – এক

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে দুর্গা মন্দিরের মূর্তি ভাংচুর ঘটনায় আটক – এক

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী পৌরসভার সিমলা পল্লী তাড়িয়াপাড়া এলাকায় রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ থেকে সনাক্ত করে হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি পৌরসভার চাঁদ শিমলা গ্রামের সোহরাব আলীর ছেলে। সে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে অনার্সে অধ্যানরত রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া কালী ও দুর্গা মন্দিরে প্রতিবছরের ন্যায় এ বছরও দুর্গা পূজার আয়োজন চলছে। ইতিমধ্যেই দুর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন করে প্রতিমা শিল্পীদের বিদায় দেয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে এক ব্যক্তি মন্দির ঘরে প্রবেশ করে দুর্গা, লক্ষ্মী সরস্বতী ,কার্তিক, গণেশ ,কালী, মহাদেব ও আশুরের সাতটি মূর্তির মাথা ভেঙে চলে যায়। পরে সকালে মন্দির কমিটির সদস্যরা দুর্গা মন্দিরে এসে মূর্তিগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন।
এ ঘটনায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মহছেন উদ্দিন , জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরমামুদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শঙ্করলাল রায়, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাসুদ রানা দুলাল, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিমলাপল্লী তাড়িয়াপাড়া কালি ও দুর্গা মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক শীতল চন্দ্র বর্মন জানান, শুভ মহালয়ার দিন মন্দিরে এসে দুর্গা সহ ৭টি প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে সিসি টিভি ফুটেজের ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে সনাক্ত করে আটক করে পুলিশ থানায় নিয়ে গেছে।

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদ জানান , দুর্গা মন্দিরের ভাংচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত হাবিবুর রহমান হাবিব নামে একজন কে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট