1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

ভেড়ামারায় কর্মস্থল থেকে ফেরার পথে ৭দিন ধরে বালুর ঘাটের হিসাব রক্ষক টুকু নিখোঁজ।

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ভেড়ামারায় কর্মস্থল থেকে ফেরার পথে ৭দিন ধরে বালুর ঘাটের হিসাব রক্ষক টুকু নিখোঁজ।

 

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের তালেবুর রহমান টুকু (৫২)। নিখোঁজের এক সপ্তাহ হলেও তার কোনো খোঁজ মেলাতে পারেনি পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিখোঁজের বড় ভাই জারমান আলীসহ স্বজনরা।

সেখানে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর নিজ কর্মস্থল নাটোরের লালপুর বালুরঘাট থেকে ফেরার পথে নিখোঁজ হন তালেবুর রহমান।

লিখিত সংবাদ সম্মেলনে জারমান বলেন, আমার ছোট ভাই তালেবুর মোল্লা ট্রেডার্সের ইজারা নেওয়া বালুর ঘাটে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সেখান থেকে নৌকাযোগে রাত সাড়ে ৭টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাটে পৌঁছান। এসময় তার স্ত্রী নাসিমা খাতুন ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কিছুক্ষণের মধ্যে সিএনজিতে উঠে বাসায় ফিরব। রাত ৭টা ৫০মিনিটে সর্বশেষ তার স্বামীর সঙ্গে কথা হয়। তারপর থেকে নিখোঁজ তালেবুর রহমান। স্বজনদের অভিযোগ তালেবুর রহমান টুকু অপহরণের শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরদিন ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় একটি জিডি করি । এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমার ভাইয়ের কোনো খবর জানাতে পারেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধু বলছে, তদন্ত চলছে। আসলে তারা কী তদন্ত করছে তা আমরা কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়টি তদন্ত করছেন ভেড়ামারা থানার এসআই নাজমুল হোসেন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তদন্ত কাজ এগিয়ে চলছে। তবে এখনো পর্যন্ত আশানুরূপ ভালো কোনো ক্লু হাতে আসেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট