1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

মুক্তাগাছায় ফাহিম হত্যা মামলার ৩ আসামি কারাগারে

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মুক্তাগাছায় ফাহিম হত্যা মামলার ৩ আসামি কারাগারে

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর অটো চালক ফাহিম হত্যা মামলার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

 

গত ৭ সেপ্টেম্বর আসামি আবু জার, পারভেজ ও সাজ্জাদ আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আবেদন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

তদন্ত কর্মকর্তা মুক্তাগাছা থানার এসআই হাসিবুল ইসলাম জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ বলেন, রিমান্ডে আসামিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যা যাচাই-বাছাই চলছে।

 

উল্লেখ্য, মুদির দোকানে ৩৫০ টাকার বাকির ঘটনায় গত ১২ আগস্ট মুক্তাগাছার শিবপুর এলাকায় ছাত্রদল নেতা সজিব মিয়ার নেতৃত্বে একদল যুবক অটো চালক ফাহিমকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট ফাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রুবি আক্তার বাদী হয়ে সজিব মিয়াকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট