1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এসএসসি ’৯৩ ব্যাচ ওসমানীনগরের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল  ডিএনসির টাস্কফোর্সের অভিযানে মাদক ও নগদ অর্থসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভেড়ামারা জমির কাগজপত্র থাকা সত্ত্বেও বাড়ি করতে পারছে না জমির মালিক।

আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চায় না মানুষ : সাভারে আমান উল্লাহ আমান

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চায় না মানুষ : সাভারে আমান উল্লাহ আমান

 

 

বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অমান উল্লাহ আমান বলেন, “পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। বর্তমান সরকার যে ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন করবে সেটিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে।”

খেলায় হারানগর স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে নগরচর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট