1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

সরিষাবাড়ীতে জুয়ার আসর থেকে আটককৃত দুই জনকে ছেড়ে দেওয়ায় সমালোচনার ঝড়।

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে জুয়ার আসর থেকে আটককৃত দুইজনকে ছেড়ে দেওয়ায় সমালোচনার ঝড়

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসর থেকে দুইজনকে আটক করার পর ছেড়ে দেওয়ায় সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর (বুধবার) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গাবতলা এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নড়পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে দুলাল মিয়া প্রায় দেড় মাস ধরে এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিলেন। খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম ও এএসআই বিপ্লব এর নেতৃত্বে ৬ সদস্যের একটি পুলিশ টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ জুয়াড়ি নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। এ সময় স্থানীয় দুই যুবক—কবুলিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে আল-আমিন এবং বাশুরিয়া গ্রামের রফিকুল ইসলামকে পুলিশ আটক করে।

 

অভিযোগ উঠেছে, আটক দুইজনকে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় নিয়ে গিয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের পক্ষ থেকে অর্থ আদায়ের পর ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

 

কবুলিবাড়ী গ্রামের আল-আমিন (ভান্ডার) জানান, তিনি জুয়া খেলায় সম্পৃক্ত ছিলেন না। বাড়ি ফেরার পথে তাকে জুয়াডি সন্দেহে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে তুলে নিয়ে তার কাছে থাকা ভূমি খারিজের কাজে কাছে থাকা ৫ হাজার টাকা ও আরও ৩১ হাজার ৫০০ টাকা সহ ৩৬ হাজার ৫০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

অন্যদিকে অপর আটককৃত বাঁশুরিয়া গ্রামের রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার কাছ থেকেও ৬ হাজার টাকা নিয়ে পুলিশ তাকে মুক্তি দেয়।

 

এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এ নিয়ে নিউজ করবেন না।”

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই পুলিশের দায়িত্বশীলতায় স্বস্তি বোধের স্থলে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল পুলিশের এমন আচরণের কঠোর নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট