1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান ভেড়ামারায় ৫০ বছরের পুরনো বৈদ্যুতিক পোল নির্ধারিত স্থানেই স্থাপিত হলো । সরিষাবাড়ীতে বসতবাড়ীতে হামলার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের নড়াইলের কালিয়া উপজেলায় ১ রাতে তিন জনের আত্নহত্যা। ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বসতবাড়ীতে হামলার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে বসতবাড়ীতে হামলার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে এক ভুক্তভোগীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি সরিষাবাড়ী পৌরসভার বাউসি ঋষিপাড়া এলাকায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার দিন ভুক্তভোগী অঞ্জনা রানী বাদী হয়ে ওই দিন রাতেই প্রতিপক্ষ চন্দন ঋষি কে প্রধান বিবাদী করে নারীসহ পাঁচজনের নাম উল্লেখ করে বিবাদী করে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বাউসি ঋষিপাড়া এলাকার চিনি মহন ঋষির ছেলে চন্দন ঋষির সাথে একই গ্রামের মৃত দ্বীনি মোহন ঋষির স্ত্রী অঞ্জনা রানীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে প্রতিবেশী চন্দ্রন ঋষি, নিতাই ঋষি, মমতা রানী , শ্যামল ঋষি, তুলসী রানীর সঙ্গে এ বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল সকালে আনুমানিক ১১টা ৩০ মিনিটে চন্দন ঋষি ও তার লোকজন নিয়ে সংঘবদ্ধভাবে অঞ্জনা রানীর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ভুক্তভোগী পরিবারের বসত ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং লাঠিসোটা ও গাছের ডালপালা দিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে।
এ সময় ঘরের ভেতরে অবস্থানরত ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানা ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হামলায়র সময় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অভিযুক্তরা ভবিষ্যতেও ক্ষতি করার হুমকি দিচ্ছেন ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। এটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী অঞ্জনা রানী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট