1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান তারকা অস্কার চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস  জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা; পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার পঞ্চগড়েদেবীগঞ্জ মাদকের বিশেষ অভিযানে মা ছেলে ও নাতিসহ ১৩ জন গ্রেফতার

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা

‎ মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার।গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়!

‎রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়!

‎অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তিন প্রতিষ্ঠানকে নিম্নোক্ত হারে জরিমানা করা হয়-

‎মা-বাবা মেডিক্যাল হল: ১৫ হাজার টাকা!

কাশফি মেডিসিন কর্নার: ১০ হাজার টাকা।

‎জোবেদা মেডিকেল হল: ৫ হাজার টাকা!

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে যেসব স্যাম্পল বা নমুনা ওষুধ প্রদান করে, সেগুলো আইনত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। একটি চক্র জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে এসব স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি করে আসছিল,

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন-

‎”জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রথমবার হওয়ায় সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অর্থদণ্ডের পাশাপাশিন অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করা হবে।”

‎অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট