1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার।  ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার  নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রত্যেকটা খাল সংস্কার করা হব  মসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার মাত্র সাত ম্যাচেই টটেনহ্যাম থেকে ছাঁটাই তুদোর! গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া এলাকায় একটি আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব।

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এসব উপকরণ উদ্ধার করে।

সোমবার (৩০ মার্চ) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য জানায়। র‍্যাবের ধারণা, নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির জন্য এসব উপকরণ সেখানে মজুত রাখা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আমবাগানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রঙের ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট