1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার।  ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার  নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রত্যেকটা খাল সংস্কার করা হব  মসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার মাত্র সাত ম্যাচেই টটেনহ্যাম থেকে ছাঁটাই তুদোর! গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: কালিয়াকৈর সরকারি কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি কলেজের আওতাধীন জমিতে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয়ভাবে ভূমিদস্যু হিসেবে পরিচিত আকতার হোসেন ওকল ও খাটা মজিবুর রহমান উক্ত জমি নিজেদের দাবি করে নির্মাণ কাজে বাধা প্রদান করেন। পরবর্তীতে তারা আদালতে কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা এ মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সেলিম জাহান, মেহেরুন্নেসা মিনু ও রেজাউল করিম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ শামীম হোসেন ও পূর্ণিমা সিদ্ধা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এমন মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা প্রতিবাদমুখর হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট