1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার কামারহাটী বিধানসভা কেন্দ্রের ভোট প্রার্থী- মদন মিত্রের রোড শোতে জনজোয়ার।  ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার  নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রত্যেকটা খাল সংস্কার করা হব  মসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার মাত্র সাত ম্যাচেই টটেনহ্যাম থেকে ছাঁটাই তুদোর! গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল কালিয়াকৈর সরকারি কলেজ: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি লণ্ডভণ্ড ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ি লণ্ডভণ্ড ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে মানুষের ঘরবাড়ি কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে বিদ্যুৎ খুটি ও গাছপালা ভেংগে পড়েছে তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে পুরো জেলায় বোদা ও দেবীগঞ্জ, আটোয়ারী তেতুলিয়া উপজেলার অনেকাংশ। এমন পরিস্থিতিতে সকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পরিদর্শনে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বস্ততায় কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে ভুক্তভোগীরা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং রাত ১২টার পর শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বোদা উপজেলার চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়ন সহ দেবীগঞ্জ উপজেলার অনেকাংশ ঘরবাড়ি সহ গাছপালা ও মরিচ, ভূট্রা, তরমুজের ক্ষেত অনেকেরই প্রায় নিশ্চিহ্ন অবস্থা।

বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার বাসিন্দা খসরু জানান, গতকালের ঝড় এবং শিলাবৃষ্টির তীব্রতায় তাদের ঘরের টিনের চাল অসংখ্য ফুটো হয়ে জালের আকার ধারণ করেছে। এছাড়াও ফলজ ও বনজ গাছ উপরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোদা উপজেলার শালশিরি এলাকার দরিদ্র একজন কৃষক জানান, ২০ শতক জায়গায় মরিচ গাছ লাগিয়েছেন আর মাত্র কয়েকদিন পরেই ক্ষেত থেকে মরিচ তোলা যেত। এমন সময় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে তার পুরো মরিচ ক্ষেত নষ্ট হয়ে পথে বসে গেল।

শনিবার সকালে এসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিভিন্ন এলাকা ঘুরে বলেন, ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে বহু ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ভুট্টা, গমসহ বিভিন্ন রবিশস্য এবং শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া লিচু ও আমের মুকুলও নষ্ট হয়েছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপরে মানুষের হাত নেই। এটিকে মোকাবেলা করার জন্য অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছি। দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সহ তালিকা করে সরকারি ভাবে সহোযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট