1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ: চাঁদা না দেওয়ায় দেয়াল ভাঙচুরের অভিযোগ চোটের মিছিলে নতুন নাম রাফিনহা এস আই আর বিরোধী–প্রকাশ্য গণ কনভেনশন।  গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা  শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। স্বৈরাচারের যাঁতাকলে পিষ্ট এক মেধাবী প্রাণের করুণ উপাখ্যান কালিয়াকৈরে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক নারী নিহত কালিয়াকৈরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক  অর্পণ! 

কালিয়াকৈরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক  অর্পণ! 

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক  অর্পণ!

(প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ)

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গোলাম নবী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত স্মৃতিসৌধে ধানের শীষের প্রতীকের নব নির্বাচিত সাংসদ মেয়র মুজিবুর রহমান ও বিএনপির অঙ্গ নেতৃবৃন্দ কালিয়াকুর উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন পেশা দেবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এরপরে যথারীতি কালিয়াকুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ইতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন রকমের ডিসপ্লে প্রদর্শিত হয়। এরই মধ্যে সুযোগ বুঝে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পষ্টভাবে অর্পণ করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। এমন নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েও কিভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন সেই বিষয়টি নিয়ে নানা মহলে গুঞ্জন চলছে। এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী  কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন,খুব সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিসৌধ এলাকা সহ আশেপাশের এলাকায় ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখন কিভাবে স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক  অর্পণ করল তিনি তা খতিয়ে দেখবেন বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট