1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স  ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ০৩ সিলেটের বিশ্বনাথে ওরসকে কেন্দ্র করে মসজিদে হামলা বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার, প্যানেলে নাঈম ও নাদিফ ঈদ আনন্দ উদ্যাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে পালন করেন। গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল।  চুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন  গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কে সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত! কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে।

সিলেটের বিশ্বনাথে ওরসকে কেন্দ্র করে মসজিদে হামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে ওরসকে কেন্দ্র করে মসজিদে হামলা

 

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে ওরসের নামে মদ-জোয়ার আসর বসানো হয় দীর্ঘদিন থেকে। সেই ধারাবাহিকতায় গত শনিবার থেকে শুরু হয় এবারের ওরস নামক মদ-জোয়ার আড্ডা। রোববার ওরসের দ্বিতীয় রাতে মদ-জোয়ার আড্ডার পাশাপাশি গভীর রাতে উচ্চ শব্দে মাইকে গান বাজনা করে ওরস কর্তৃপক্ষ। এতে এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে স্থানীয়রা ওরসের আসরে হামলা চালিয়ে গানের মঞ্চ ভাঙচুর চালায়।

ওরসের আসর পণ্ড করাকে কেন্দ্র করে মসজিদ ভাঙচুর করে ওরস কর্তৃপক্ষ। এ নিয়ে দুপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। সোমবার ২৩ মার্চ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওরস ভক্তরা ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে শ্রীপুর জামে মসজিদে হামলা করে।

এতে মসজিদের ক্ষয়ক্ষতি হয় এবং দিনভর উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে বিশ্বনাথ থানা ও সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রীপুর গ্রামের নুর মিয়া, কাঁচা মিয়াসহ গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওরসের নামে অশ্লীল নৃত্য, উচ্চ আওয়াজে গানবাজনা, অবাধে মাদকসেবন, বিক্রি ও বেহায়াপনার এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এসবে গ্রামবাসী বাধা দিলেও মাজারের খাদেম দুদু মিয়া ও তার অনুসারীরা মানেনি। এক পর্যায়ে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওরসে ভাঙচুর করে। সকালে মাজারের লোকজন মসজিদে হামলা করে ব্যাপক ক্ষতি করে।

মাজারের খাদেম দুদু মিয়া কালবেলাকে বলেন, ওরসে গান-বাজনা করায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। আর মসজিদে হামলার ব্যাপারে কিছুই জানি না।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট