
হচ্ছে না ফাইনালিসিমা!
আকাশ দাশ সৈকত : মধ্যপ্রাচ্যের দেলগুলোতে রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালাসিমা আর মাঠে গড়াচ্ছে না । আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।
ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার ম্যাচটি ২৭ মার্চ কাতারে হওয়ার কথা ছিল। তবে অঞ্চলটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নিয়ে সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়েছে।
ম্যাচটি বাতিল প্রসঙ্গে উয়েফা নিজেদের বিবৃতিতে জানিয়েছে , কাতারের বর্তমান পরিস্থিতি এবং নতুন ভেন্যু নিয়ে দুই দলের সমঝোতা না হওয়ায় স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার ফাইনালাসিমা ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতারে আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারা কাতারের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে। একই সঙ্গে আশা প্রকাশ করেছে, শিগগিরই ওই অঞ্চলে শান্তি ফিরবে।
উল্লেখ্য কাতারে রাজনৈতিক পরিস্থিতির কারণে ফাইনালাসিমা ম্যাচটি স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো উয়েফা। তবে আর্জেন্টিনা উয়েফার প্রস্তাব গ্রহণ করেনি । এতে পরে দুই লেগে আয়োজনের ধারণাও দেওয়া হয়েছিল। যার একটি ম্যাচটি মাদ্রিদে, আরেকটি বুয়েনস আয়ার্সে। আবার নিরপেক্ষ ভেন্যুতেও ম্যাচটি আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু কোনো প্রস্তাবই আর্জেন্টিনা গ্রহণ করেনি বলে জানিয়েছে উয়েফা।