1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা! গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! রিকশায় চড়ে সিলেট দেখছেন এনসিপির নেতারা চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর! চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড 

গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ।

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ।

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার। ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ২নং গাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ রিপন দাবি করে তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।পরিবারের ভাষ্যমতে প্রেম করে বিয়ে করার কারনে শশুরের করা মামলায় হয়রানি করা হচ্ছে ইফতার চলা কালিন সময়ে পুলিশ গ্রেফতার করতে আসলে সবাই অনুরোধ করে ইফতার শেষে নিয়ে যাওয়ার জন্য সেই অনুরোধ উপেক্ষা করে একজন কনস্টেবল নাকি নির্দয়ভাবে একজন নারীর গায়ে হাত তোলেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন।

এসব দেখে ও শুনে আশপাশের গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে। বাকবিতণ্ডার একপর্যায়ে হাতকড়া পরানো অবস্থায় টানাহেঁচড়ার সময় পুলিশের শরীরে সামান্য আঁচড় লাগে বলে জানা যায়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠলে থানা থেকে রিজার্ভ ফোর্স এনে অভিযানে নামানো হয় এবং পিতা-মাতা ও ছেলের চাচাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী তে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার পর রাতেই পুলিশের ওপর হামলার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগ উঠে ওই মামলায় নির্দোষ অনেক ব্যক্তিকে আসামি করা হয় এবং ব্যক্তিগত আক্রোশ বা দালালচক্রের প্ররোচনায় কিছু নির্দিষ্ট নাম থানায় দেওয়া হয় স্থানীয়দের প্রশ্ন ঘটনাস্থলে শতাধিক মানুষ স্থানীয় নেতাকর্মী ও পথচারী উপস্থিত থাকলেও কেন একটি নির্দিষ্ট পরিবারকে লক্ষ্য করে হয়রানিমূলক মামলা দেওয়া হলো

এলাকাবাসীর দাবী প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি ঘটনার আগে ও পরে কী ঘটেছে, তা নিরপেক্ষ ও সুস্পষ্ট তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে একটি সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের জন্য শ্রীপুর উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সহ এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট