1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ানডে ক্রিকেটে ম্যাচ উইনিং পারফরম্যান্স দরকার! রূপগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে মনির এন্ড রুবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার  কালিয়কৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার ফুলপুরে দলিল জালিয়াতির মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি দখলের অভিযোগ নড়াইলের কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে ! সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম—এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন গৌরীপুরে নাবালিকা ধর্ষন মামলার ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ রক্তের ঋণ ,তাছলিমা আক্তার মুক্তা:

চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার 

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল । আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাই ফুড ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর জেলা পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু গিফারী, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। পরে জেলা আমীর মাওলানা আবু গিফারী দোয়া পরিচালনা করেন। ইফতার মাহফিলে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট