1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গভীর রাতে গফরগাঁওয়ে জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড নড়াইল সদর থানার সিঙ্গা শোলপুর ইউনিয়নে সংঘর্ষে দুই পক্ষের চারজন খুন। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ উইনিং পারফরম্যান্স দরকার! রূপগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে মনির এন্ড রুবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার  কালিয়কৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার ফুলপুরে দলিল জালিয়াতির মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি দখলের অভিযোগ নড়াইলের কালিয়ায় সাইবার সুরক্ষা আইনে মামলা: ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও প্রতারণা, যুবক কারাগারে ! সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম—এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন

গভীর রাতে গফরগাঁওয়ে জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গভীর রাতে গফরগাঁওয়ে জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় একটি জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মসজিদের ভেতরের আসবাবপত্র ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে বারবাড়ীয়া মধ্যপাড়া জামে মসজিদে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মসজিদের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর গফরগাঁও ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মসজিদের ভেতরের বৈদ্যুতিক সরঞ্জাম, মাইকিং সিস্টেম, ফ্যান, কার্পেটসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। মসজিদের অবকাঠামোরও আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুসল্লিরা জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে স্থানীয় মুসল্লিরা মসজিদ পুনর্গঠনের জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট