
ওয়ানডে ক্রিকেটে ম্যাচ উইনিং পারফরম্যান্স দরকার!
আকাশ দাশ সৈকত : বর্তমান সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটের টেস্ট এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল চমৎকার সেট আপে থাকলেও ওয়ানডে ক্রিকেটে ম্যাচ উইনিং পারফরম্যান্স বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ।
আজ সাংবাদিকদের জাতীয় দলে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, সেই প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘‘এই মুহূর্তে যদি টেস্ট দেখেন, খুব চমৎকার সেটআপ। টি-২০ দল দেখেন, সেই দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পরপর খেলছি। সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে, তারা বিসিএল সিরিয়াসলি নিলে জায়গাগুলো পূরণ করতে পারবে। তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রয়োজন। বিসিএলের পর বলতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি।’’
তিনি আরো বলেন, “২০২৭ বিশ্বকাপ খেলতে হলে টপ এইটে থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পরট্যান্ট। আমরা এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি, সেটা নিয়ে ভাবছি।’’